প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার সময় অবশ্যই গ্রহণের পর আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে। যেকোনো অভিযোগ বা দাবি গ্রহণের জন্য আনবক্সিং ভিডিও বাধ্যতামূলক।
আনবক্সিংয়ের সময় যদি প্রোডাক্ট ভাঙা, লিকেজযুক্ত বা ক্ষতিগ্রস্ত (Damaged) অবস্থায় পাওয়া যায়, তাহলে আমরা যাচাই সাপেক্ষে রিটার্ন, রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড প্রদান করা হবে।
ডেলিভারির পর কোনো সমস্যা জানাতে হলে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আনবক্সিং ভিডিও প্রদান করতে হবে।
সুগন্ধি (Fragrance) ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়ায়, শুধুমাত্র স্মেল বা সুগন্ধ পছন্দ না হলে কোনো রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড প্রযোজ্য হবে না।
Fragrant Touch গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 💛
📌 ডিক্যান্টস (Decants) সম্পর্কিত নীতিমালা
পারফিউম ডিক্যান্টস (3ml, 5ml, 10ml, 15ml ইত্যাদি) এর ক্ষেত্রে কোনো রিটার্ন, রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়।
কারণ:
ডিক্যান্টস একটি ব্যক্তিগত ব্যবহারযোগ্য (Personal Use) পণ্য।
একবার খোলা বা ব্যবহার করা হলে এর অরিজিনাল অবস্থা যাচাই করা সম্ভব হয় না।
স্বাস্থ্যবিধি (Hygiene) ও মান নিয়ন্ত্রণ (Quality Control) সংক্রান্ত কারণে ব্যবহৃত বা খোলা ডিক্যান্ট পুনরায় বিক্রয় করা যায় না।
তাই ক্রয়ের আগে প্রোডাক্টের বিবরণ, নোটস ও অন্যান্য তথ্য ভালোভাবে দেখে অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।
তবে, যদি আনবক্সিংয়ের সময় ডিক্যান্ট ভাঙা, লিকেজযুক্ত বা ভুল প্রোডাক্ট পাওয়া যায় এবং তার প্রমাণ হিসেবে আনবক্সিং ভিডিও প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।